উজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:০৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। উপজেলার শোলক ইউনিয়নের দামুদারকাঠী গ্রামের মোঃ নুরমোহাম্মদ হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (৪৫)কে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ২০১৩ সালের একটি হত্যা মামলায় রাকিব হাওলাদারের যাবজ্জীবন সাজা হয়েছিল। এরপর থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মোঃ মহিউদ্দিন মঈন এর নেতৃত্বে বুধবার সকালে অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহষ্পতিবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়াও রাকিবের বিরুদ্ধে চুরি মামলার সাজাসহ একাধিক মামলা রয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান রাকিব হাওলাদার সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পর থেকে পলাতক ছিল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।