বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্টানকে অর্থদন্ড!

২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০২ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য, ও পন্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র। সুমী রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে মূল্য না থাকায় মুদি, গ্যাস ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য জাহাঙ্গীর মোল্লা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।