রাবির শিক্ষা ও গবেষণা অনুষদের নতুন পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনস্টিটিউটে উপস্থিত হয়ে তিনি যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ। নতুন দায়িত্ব পাওয়ায় বিষয়ে জানতে চাইলে অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, প্রশাসন থেকে আজই চিঠি পেয়েছি। চিঠি পেয়েই যোগদান করেছি। ইনস্টিটিউটে শিক্ষক সংকট ও সেশনজটসহ সকল সমস্যা মাননীয় উপাচার্য স্যারের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবো। অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে একই বিভাগের সহকারী অধ্যাপক এবং ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এর আগে তিনি ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত বিভাগটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ছিলেন। অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।