সিরাজগঞ্জে প্রাণি সম্পদ প্রদশর্নীর উদ্বোধন ও পরিদর্শন!
সিরাজগঞ্জ সদর উপজেলায় "স্মার্ট লাইভ স্টক স্মার্ট বাংলাদেশ প্রতিপ্রাদ্য নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি হাসপাতাল প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহীর পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ফারুক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার প্রমুখ। সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সদর উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ আশীষ কুমার দেবনাথের সন্চালনায় এসময়ে আরো উপস্থিত ছিলেন খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল হাসান রশিদ মোল্লা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, খোকসাবাড়ী ইউনিয়ন আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আঃলীগের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল আমিন তালুকদার প্রমুখ।