বেলকুচি উপজেলায় শিশু পার্ক উদ্বোধন!

৩ মার্চ, ২০২৩ | ৮:১০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন এ শিশু পার্কের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ আব্দুস ছালাম। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্ব এসময় বেলকুচি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শিবানি সরকার, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, সমাজ সেবক ফয়সাল মল্লিক, আব্দুল মমিন, শেখ শামীম প্রমুখ। প্রায় দেড় বিঘা জায়গার উপর নির্মিত শিশু পার্কে নানা খেলনার উপকরণ ছাড়াও পার্কের চিত্র বিনোদনের ব্যবস্থা বয়েছে।