৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

৪ মার্চ, ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়ায় মুঠোফোনে খবর পেয়ে ষষ্ঠ শ্রেণির (১৪) বছরের এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাত ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর আলতাব হোসেনের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের মুঠোফোনে বার্তা পাঠান এলাকাবাসী। পড়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, শুক্রবার রাতে বিলদহর মৎস্যজীবি পাড়ার আলতাব হোসেনের মেয়ের অমতে বিয়ের আয়োজন করে তার পরিবার। পরে মুঠোফোনে বার্তা পেয়ে বিয়ে গিয়ে বর পক্ষের লোকজনকে না পেয়ে মেয়ের বাবার কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।