সিংড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়!
নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। রোববার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের চলনবিল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, মিডিয়া প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শারফুল ইসলাম খোকন, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন আলীরাজ, ঢাকা টাইমস প্রতিনিধি হাসান ইমাম, মানবকন্ঠ প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক বাংলাখবর প্রতিদিন পত্রিকা, বিডিনিউজ ৯৯৯ ডটকম ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ কুরবান আলী, খলিল মাহমুদ, আবু বকর সিদ্দিক প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের ইতিহাস-ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আর এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতায় সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চান ইউএনও। এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন ইউএনও মাহমুদা খাতুন