নাটোরে চোলাইমদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার!

৬ মার্চ, ২০২৩ | ২:২০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরে এক হাজার পঁচিশ লিটার চোলাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৬ই মার্চ) সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার বেউগামিন গমেজের ছেলে শ্রাবন গমেজ (২৮), প্লাবন গমেজ (২৫) ও মৃত ছলেমান বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৪০) কে আটক করা হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আসামিদের এক হাজার পঁচিশ লিটার চোলাই মদ সহ আটক করা হয়। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।