মাটিবোঝাই ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু!

৭ মার্চ, ২০২৩ | ৫:২৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের চৌহালীতে মাটিবোঝাই ট্রলির ধাক্কায় মোছাঃ আম্বিয়া খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ৭ই মার্চ ভোর ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোছাঃ আম্বিয়া খাতুন উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের মোকার মোড় এলাকার বাসিন্দা। নিহতের নাতি মোঃ মুক্তার জানান, আমার দাদী ভোরে ঘরের সামনে দাঁড়িয়ে ছিলো! এসময় মাটিবোঝাই ট্রলিটি সরু রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় আমার দাদীকে ট্টলি দিয়ে ধাক্কা মারে এবং তার কাপড় পেঁচিয়ে টেনে হিছড়ে প্রায় ২০ গজ নিয়ে যায় পরে স্থানীয়রা ড্রাইভারকে ডাকাডাকি করলে গাড়ি বন্ধ করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের পরিবারে পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছে।