সরকারি কলেজের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত!
সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা সহ ভিডিও চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ বিষয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম.সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরীফ- উস- সাঈদ। আরো বক্তব্যে রাখেন, কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর সন্টু কুমার দত্ত, কলেজ ছাত্রলীগ শাখার সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ সেখ, বিজয় হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক জীবন সেখ, সাজ্জাদুল ইসলাম শিবলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপকগণ, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।