আমেরিকার টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ড. ফরিদ হোসেন!
গতকাল শুক্রবার আমেরিকার সময় বিকাল ৪:৩০ থেকে ৫:৪৫ পর্যন্ত আমেরিকার টেক্সাস এ অ্যান্ড এম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, সাউথ ওয়েষ্ট একাডেমিক অফ ম্যানেজমেন্ট কনফারেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতা রাখলেন বাংলাদেশি বংশভূত আমেরিকার নাগরিক ও শরীয়তপুর এর কৃতি সন্তান, ড: ফরিদ হোসেন তালুকদার। এবং ড: ফরিদ হোসেন তালুকদার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়, বিবিএ ও এমবি এর উপরে অনার্স মাস্টার্স শেষ করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থাকাকালীন সময়ে, স্কলারশিপ পেয়ে ড. ডিগ্রি জন্য আমেরিকা চলে যান। এই টেক্সাস এ অ্যান্ড এম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম এবং টেক্সাসের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি ১৮৭৬ সালে যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা বক্তৃতা দিয়েছেন তারা হলেন, অধ্যাপক ড: অ্যাটিঙ্ক টেক্সাস এ অ্যান্ড এম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমার্সের অধ্যাপক ড. উইন্টন (সাউদার্ন মিসিসিপির অধ্যাপক) ড. রল্ফ (ইউনিভার্সিটি হিউস্টন ক্লিয়ার লেকের অধ্যাপক) তাদের এই আলোচনা থেকে, ড. ফরিদ হোসেন তালুকদার বর্তমান বৈশ্বিক গ্লোবাল ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয় অনেক পরামর্শ পেয়েছেন। দীর্ঘ এক ঘন্টা আলোচনা ও বক্তব্য এর পরে অনুষ্ঠান শেষ করেন।