রাবিতে কাল থেকে ক্লাস-পরীক্ষা শুরু!

১৩ মার্চ, ২০২৩ | ৪:৪৩ অপরাহ্ণ
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরু হবে। সোমবার (১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুইদিন ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো ক্লাস ও পরীক্ষা চালু থাকবে। তবে কোনো বিভাগের শিক্ষার্থী আহত থাকলে বিভাগ চাইলে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে পারে। যা সম্পূর্ণ বিভাগের বিষয়। এর আগে, গত শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ মার্চ (রবিবার) ও ১৩ মার্চ (সোমবার) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রদীপ কুমার পাণ্ডে সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ মার্চ (মঙ্গলবার) থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।