রাঙ্গাবালীতে দিশেহারা তরমুজ চাষিরা; লাখ লাখ টাকার প্রজেক্টের ক্ষতি!
কেউ দাদনে কেউবা আবার ধারদেনা করে তরমুজের চাষ করছিলেন। লাভের আশায় বুক বেঁধেছিলেন কৃষকেরা। কিন্তু গাছগুলো বেড়ে উঠা শুরু হতে না হতেই শুরু হয় পোরা রোগ। এতে আকাশ ভেঙ্গে পড়ছে কৃষকের মাথায়! নিশ্চিত ক্ষতি দেখতে পেয়ে তারা এখন দিশেহারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক প্রজেক্ট ক্ষেতে রেখেই চলে গেছে কৃষকেরা। মৌসুমি ফল তরমুজ আবাদে সু-পরিচিত এলাকা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ইউনিয়ন গুলো, এখাকার চাষীদের কাছে দ্বিতীয় অর্থকরি ফসল হিসেবেও পরিচিত। এখানে প্রায় ১৫ হাজারের অধিক তরমুজ চাষী থাকলেও চলতি মৌসুমে তা নেমে এসেছে ৮ হাজারে। ফলন ভাল হওয়ায় পাশাপাশি চাহিদা থাকায় এ অঞ্চলের কৃষকদের প্রধান ফসল ছিল তরমুজ চাষ। গত ৩ বছর চাষিদের প্রজেক্ট গুলো নস্ট হওয়াতে লাখ লাখ টকার ক্ষতির সম্মুখীন হওয়ায় এবং ধার দেনার চাপে ক্রমাগত ভাবে চাষী কমে যাচ্ছে। রাঙ্গাবালীর বেশিরভাগ তরমুজ ক্ষেত পুরে যাচ্ছে। যেমন: উপজেলার ছোটবাইশদিয়া,বড়বাইশদিয়া,চালিতাবুনিয়া,মৌডুবি ও রাঙ্গাবালী ইউনিয়ন ঘুরে এমন চিত্র দেখা গেছে। উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের হাবিবুর রহমান বলেন, চলতি মৌসুমে আমি ৭ একর জমিতে তরমুজের চাষাবাদ করেছি, কিন্তু গাছ পুরে মারা যাচ্ছে কোন ঔষধেই লাভ হচ্ছে না, বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির ঔষধ ঢুকে পড়েছে যে যেটা বলেছে সেটাই প্রয়োগ করছি, সরকারী কোন ধরনের সহায়তা পাচ্ছিনা এখন পর্যন্ত আমার খরচ হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা আরো ৬০ হাজার টাকার সার ও কিটনাষক লাগবে, সরকারী সহায়তা পেলে কৃষকেরা অনেকটাই সহযোগিতা পাবে। উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তরমুজ চাষী নাসির ইকবাল সানি বলেন, চলতি মৌসুমে আমি ৬ একর’র বেশি তরমুজ এর চাষাবাদ করেছি, ফলনের অবস্থা বেশি ভালো নয় গত বছরেও প্রজেক্ট নস্ট হয়েছে এ বছরেও একই অবস্থা ধারদেনা কিভাবে পুষিয়ে উঠবো বুঝতে পারছিনা? উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কৃষক রুহুল সিকদার বলেন, চলতি মৌসুমে আমি ২ বিঘা জমিতে তরমুজের চাষাবাদ করেছি সার কিটনাষক ঔষধ মিলিয়ে আমার ২ লক্ষ টাকা ব্যায় হয়েছে, এখন সব গাছ মারা গেছে গত বছরেও একই অবস্থা হয়েছিল। ভোলা থেকে আসা তরমুজ ব্যবসায়ী মোঃ বাবুল বলেন, প্রতিবছরই রাঙ্গাবালীতে তরমুজ কিনতে আসি, এ বছর তরমুজের ফলন ভালো না হওয়াতে পর্যাপ্ত কিনতে পারছিনা। গত বছরের চাইতে এ বছর আরো খারাপ হয়েছে, অনেক কৃষক কিটনাষক প্রয়োগ করতে যানে না যার ফলে গাছ মরে যাচ্ছে। যে তরমুজ কেজিতে ১০-১২ কেজি হত তা এখন ৪-৫ কেজিতে নেমে এসেছে। রাঙ্গাবালী কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ জানান, এ বছর প্রায় ৮২৬২ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ হয়েছে। তবে আমাদের লক্ষ্য মাত্রা ছিল ৯,৪৫০ হেক্টর। লক্ষ্যমাত্রার ১১৮৮ হেক্টর জমিতে যারা তরমুজ চাষ করেননি তারা অন্য ফসলে চলে গিয়েছেন। আর যে সমস্ত কৃষক তরমুজ চাষ করছেনা তাদের মধ্য বেশির ভাগ মুগ ডাল চাষাবাদ করেছেন। কিছু যায়গাতে ভালো ফলন হয়েছে যেমন: উপজেলার কাউখালী, চর মোন্তাজ, চর নজীর, মৌডুবী ইউনিয়নের কিছু যায়গাতে ও ভাল হয়েছে। তবে একই জমিতে বারবার তরমুজ চাষের কারণে এবং সঠিক ভাবে কীটনাশক প্রয়োগ ও ব্যবহার না জানার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা চলতে থাকলে তরমুজ থেকে এক সময় মুখ ঘুরিয়ে নেবে রাঙ্গাবালীর তরমুজ চাষিরা। উত্তরণের উপায় জানতে চাইলে তিনি বলেন, গ্যাপ দিয়ে চাষ করতে হবে, অর্থাৎ ১ বছর ২ বছর অন্য ফসলে যেতে হবে তার পরে তরমুজে ফিরে আসতে হবে।