নাটোরের সিংড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন!

১৫ মার্চ, ২০২৩ | ৫:২৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়ায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা কোর্ট মাঠ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী কশিনার (ভূমি) আল ইমরান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।