রাবিতে ৮ ছাত্র সংগঠনের মশাল মিছিল!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছয় দফা দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আট’টি সমমনা ছাত্র সংগঠন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিক মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্তর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, এ বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ৩০ কোটি টাকার উপরে ভর্তি বাণিজ্য করবে। বিশ্ববিদ্যালয় সবার টাকায় চলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য ও দোকান তুলে যে বাণিজ্য চালাতে চাচ্ছে সেটা চাপা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রসাশন এখানকার স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বন্ধ তৈরি করে দেয়। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় ছাত্রলীগদের লেলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় রণভূমি তৈরি করেছিলো। এর দায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় জনগনের ওপর চাপিয়ে দিয়েছে প্রশাসন। ফলে শিক্ষার্থীরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছে। গত শনিবারের সংঘর্ষের মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর যে গুলি চালানো হয়েছে এর দায় যেন সাধারন শিক্ষার্থীদের ওপর না পরে। মশাল মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আট ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও নাগরিক ছাত্র ঐক্য (রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা)।