রাবির সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি!

১৬ মার্চ, ২০২৩ | ২:৩৬ অপরাহ্ণ
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার ও ছাত্র-ছাত্রীদের পূর্ণাঙ্গ নিরাপত্তার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছাত্রদের ওপর যে গুলি চলল, নির্যাতন হল, বিনোদপুরে যে ধ্বংসাত্মক ঘটনা ঘটল এর পেছনে কার দায় সেগুলো চিহ্নিত করতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যর্থতাগুলো খুঁজে বের করতে হবে। এইগুলোও যদি না করা হয় তবে ভবিষ্যতেও এই ধরণের ঘটনা ঘটতে থাকবে। এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, শত শত শিক্ষার্থী যখন আহত হয়েছে তখন প্রশাসনের বোঝা উচিত ছিল শিক্ষার্থীরা এত সহজে সেখান থেকে ফিরে আসবে না। আগামি দিন গুলোতে এ রকম চলতে থাকলে পরবর্তী প্রজন্মে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে কিনা সন্দেহ। ঘটনার শুরুতে পুলিশ ইচ্ছা করলে ঘটনা সামাল দিতে পারত। কিন্তু পুশিল সেটা করে নি। মুল ঘটনার সাথে জড়িতদের প্রশাসনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহন করা হোক। রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানউল্লাহ বলেন, যারা এই ক্ষুদ্র ঘটনাকে এত বড় করলো তাদের আমরা তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও ছত্রলীগের সিট বাণিজ্যের কারনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে এলোটমেন্ট থাকা সত্ত্বেও সিটে উঠতে পাচ্ছে না। ছত্রলীগের উচিত বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে অধিকার বঞ্চিতদের নিয়ে আন্দোলন করা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রক্টরিয়াল বডিতে যারা আছে তাদের সচেষ্ট ভূমিকা পালন করতে হবে, শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করতে হবে এবং এই ঘটানার সাথে যারা জরিত আছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি আনতে হবে। মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সদস্য সচিব আমান উল্লাহ খান। কর্মসূচি সংহতি প্রকাশ করে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।