রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান!
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারহাট সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে আবৃতি,দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমকাল সুহৃদ সমাবেশ এর সমন্বয়ক (সাংবাদিক ও প্রভাষক) এবং রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিনময় রায় পলাশ, রাজারহাট থানার ওসি (তদন্ত) প্রান্তকান্ত দেবনাথ, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার যদু, সমকাল সুহৃদের উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা বাদশা মিয়া, প্রধান শিক্ষক বাদশা মিয়া,সুহৃদ সহ সভাপতি মনিরুল হক বসুনিয়া ও রেজাউল হক, সাহিত্য সম্পাদক সরওয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ও শিক্ষক আবু বক্কর, নারী বিষয়ক সম্পাদক সংগীতা সরকার, সহ সম্পাদক প্রীতিলতা, সহ সম্পাদক রবিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
১৮ই মার্চ রাজারহাট সদর বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।