বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি মেয়র রেজার দায়িত্ব গ্রহন!

২৯ মার্চ, ২০২৩ | ১০:২৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগন্জের বেলকুচি মডেল ডিগ্রি কলেজের গভর্নিং বডির নব-মনোনীত সভাপতি হিসাবে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা দায়িত্ব গ্রহন করেছেন। বুধবার(২৯) বিকেল ৩ ঘটিকায় বেলকুচি মডেল ডিগ্রি কলেজে অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার সহ শিক্ষক কর্মচারীগণ নব- মনোনীত সভাপতি বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান। কলেজ অধ্যক্ষ জানান গত ২৭ মার্চ ২০২৩ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় এর পত্রের মধ্যেমে বেলকুচি মডেল কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন পেয়ে দায়িত্ব পান পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভুমি দাতা সদস্য কামাল হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।