ঢাকা প্রেসক্লাবের বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

৬ এপ্রিল, ২০২৩ | ১২:৫৮ পূর্বাহ্ণ
রাজিয়া সুলতানা তূর্ণা, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ ৫ এপ্রিল রোজ বুধবার। রাজধানীর অন্যতম সেগুন বাগিচার চাইনিজ রেস্টুরেন্ট সেগুনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিকদের নিয়ে সংঘটিত অন্যতম প্রতিষ্ঠান ঢাকা প্রেসক্লাবের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ঢাকা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি নারায়ণ চন্দ্র চন্দ সাবেক দুইবারের মন্ত্রী (মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়) প্রধান আলোচক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি(দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), উপস্থিত ছিলেন মাননীয় খুলনা ৬ আসনের এমপি জনাব আকতারুজ্জামান বাবু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব হাবিবুর রহমান পাবন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ সভাপতি জনাব সোহরাব হোসেন স্বপন, ঢাকা প্রেসক্লাবের সভাপতি জনাব আওরঙ্গজেব কামাল, এস টিভির নির্বাহী পরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা, আন্দোলন ও নৈতিক দাবি আদায়ের লক্ষ্যে গঠনমূলক আলোচনা করেন। উল্লেখযোগ্য -সাংবাদিকদের প্রাণের নেতা, সকল সাংবাদিক জগতের আইকন, যিনি তার প্রতিটি পদক্ষেপ,প্রতিটি লেখনি এবং বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে শুধু সাংবাদিকদের কল্যাণে ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দিনের পর দিন বছরের পর বছর আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজপথে তিনি আর কেউ নন সকলের প্রিয় নেতা অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ গোলাম মোর্শেদ সাহেব। তিনি তার সুগঠিত বক্তব্যের মধ্যে বলেন -ফেডারেল ইউনিয়ন শ্রমিক সংগঠন। সাংবাদিকরা শ্রমিক নয়। সাংবাদিকদের জন্য ফেডারেশন আইন পাস করার জোর দাবি রাখেন। তিনি আরো বলেন, ১৪ই ফেব্রুয়ারিকে জাতীয় প্রেস কাউন্সিল দিবস হিসাবে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হোক। সাংবাদিকদের ন্যায্য পাওনা ভাতা ইত্যাদী বিষয় আজকের প্রোগ্রামে উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয় ওই এমপি মহোদয়ের মাধ্যমে বর্তমান সরকারের কাছে এই দাবি পেশ করেন তিনি। তার এই দাবির স্বপক্ষে উপস্থিত সকল গণমাধ্যম কর্মী ও সাংবাদিকেরা একত্ব প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন "বিডিনিউজ ৯৯৯.কমের সম্পাদক ও প্রকাশ এবং দৈনিক বাংলা খবর প্রতিদিনের বার্তা সম্পাদক জনাব মোঃ শাহ আলম খান। এ সময় ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে জনাব মোঃ শাহ আলম খানকে, এস টিভির নির্বাহী পরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসেন কে ও রূপনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও এসটিভি বাংলার বিশেষ প্রতিনিধি মোঃ বেলাল হোসেন পাটোয়ারী বাহারকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার ও এসটিভি বাংলার বিশেষ প্রতিনিধি জনাব মাসুম বিল্লাহ সুমন, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সম্পাদক জনাব মেজবাহুল আলম মহন, দৈনিক মার্তৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব আমিনুল ইসলাম রিপন, রুপনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও এস টিভি বাংলার বিশেষ প্রতিনিধি বিল্লাল হোসেন পাটোয়ারী (বাহার)। আরো উপস্থিত ছিলেন, বিটিভির উপস্থাপক, বিডিনিউজ ৯৯৯.কম এর বার্তা সম্পাদক এবং দৈনিক বাংলা খবর প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি জনাবা রাজিয়া সুলতানা তূর্ণা। উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য লেখক, কলামিষ্ট, বুদ্ধিজীবী, শিল্পপতি, সমাজ সেবক, বিশিষ্ট সাংবাদিকগণ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাঃ মোঃ এনামুর রহমান গুণীজনদের মাঝে ক্রেস্ট প্রদান ও ইফতার প্যাকেট পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।