জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

১১ এপ্রিল, ২০২৩ | ২:৫৭ অপরাহ্ণ
রাজিয়া সুলতানা তূর্ণা, ঢাকা, বাংলাদেশ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ ৯ এপ্রিল রোজ রবিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সারাদেশের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের সাংবাদিকেরা তাদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র ব্যানারে প্রেস কাউন্সিলে উপস্থিত হন। সংগঠনের কার্য নির্বাহী কমিটি ঘোষনা-কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে,“পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন-জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন নূরু ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা-২ (ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধান উপদেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য এম. জি কিবরিয়া চৌধুরী এবং দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও সংস্থার উপদেষ্টা জনাব মোঃ নূর হাকিম। উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা ও সঞ্চালনের দায়িত্ব পালন করেন-সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মোঃ আবুল বাসার মজুমদার ও মাসুদুর রহমান দিপু। মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা। উক্ত অনুষ্ঠানের শুরুতেই প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন-সংস্থার উপদেষ্টা সকালের সময় পত্রিকার কর্নধর জনাব নূর হাকিম। তিনি তাঁর প্রশিক্ষনের সময়কালে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূলধারার সাংবাদিকতা করার বিভিন্ন দিক নির্দেশনা মূূলক প্রশিক্ষন দেন। তিনি বলেন-একজন প্রকৃত সাংবাদিকের কখনও অনুমান নির্ভর বা সোর্সের ভুল তথ্যের উপর কোন প্রকার সংবাদ প্রতিবেদন প্রচার ও প্রকাশ করা যাবেনা। সঠিক তদন্ত পূর্বক সত্য ঘটনাকেই কেবল লিপিবদ্ধ করে সংবাদ বা প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে।তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সংবাদ সহ দেশের বিভিন্ন আইন সম্পর্কিত বই পড়ার অভ্যাসের জন্য বলেন ও অধিক প্রশিক্ষন নেওয়ার পরামর্শ দেন। তিনি পবিত্র রমজানের পর তাঁর পত্রিকা সকালের সময় ও জাতীয় সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে ধারাবাহিক ভাবে সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা উপহার দেবেন বলে প্রতিশ্রুতি রাখেন। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কাজের অগ্রগতির জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন যা অনুসরণে একজন সাংবাদিক জাতির বিবেক তথা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে গৌরব দিপ্ত সম্মান অর্জন করতে পারেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-সংস্থার ভাইস চেয়ারম্যান মো: ফারুক হোসেন, সৈয়দ ওমর ফারুক, আনোয়ারুল হক, রেজাউল হাবীব রেজা, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব এম এ আকাশ, লায়ন হেলাল উদ্দিন হিলু, মেছ মাউল আলম মোহন, এ বি এম সোবহান হাওলাদার, মনির হোসেন, সহকারী মহাসচিব শেখ জিললুর রহমান মিলন, আঃ রহমান, শফিকুল ইসলাম স্বপন,সংস্থার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিগন্ত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রাসেল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক জহিরুল ইসলাম বাবু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রাসেল ইসলাম জীবন, দপ্তর সম্পাদক মিরাজ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সরকার জামাল, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা তূর্ণা। উক্ত অনুষ্ঠানে সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী নেতৃবৃন্দ এবং সকল বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সংস্থা’র চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ১০১ সদস্য বিশিষ্ট ২০২৩ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষনা করেন। এবং উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আজীমুদ্দিন শেখ। এভবে দোয়া মোনাজাত ও উপস্থিতিদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি লায়ন মোঃ নূর ইসলাম।