আজকের বঙ্গবাজার!
আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল সপ্নের বঙ্গবাজার। দুচোখে ঝরেনা আর অশ্রু। নেই আর কন্ঠের মাঝে কান ঝাঝালো আর্তনাদ। সব হারিয়ে নিঃশ্ব,নিস্তব্ধ, পাথরের টুকরা হয়ে গেছে প্রতিটি প্রাণ।স্পেশালী কারো প্রতি আর নেই কোন অভিযোগ।
এখন শুধু দেশের সরকার,দানবীর,সর্বোচ্চ উচুতলার মানুষ, সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরব মিনতি, আমরা ভিক্ষুক নই। আমরা ব্যাবসায়ী। আমরা উদ্যোক্তা।
তাই একবেলা -দুবেলা ইফতার ও খাবার দিয়ে আমাদের অপমান করবেন না। বরং আমদের পুনরায় পুনর্বাসন করে হারানো ব্যাবসা ফিরিয়ে দিয়ে আমাদের সম্মানের সাথে জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ করে দিন।
আমরা কারো বোঝা হয়ে বাঁচতে চাই না। কর্ম করে সম্মনের সাথে মাথা উচুঁ করে বাচতে চাই।
কেউ কেউ প্রতিদিন নিয়মিত সকালে দোকানের চাবি নিয়ে এসে, পুড়ে যাওয়া ধ্বংসস্ত স্তূপের ওপর দাঁড়িয়ে পাথর নয়নে চেয়ে চেয়ে, নিরব অশ্রু বিসর্জন দিয়ে, দিনশেষে সন্ধ্যায় নিরুপায় হয়ে আবার ঘরে ফিরছে।
এমন দৃশ্য নিজ চোখে না দেখে উপলব্ধি করা সম্ভব নয়। এই ছিল আজ রাজধানীর বঙ্গ বাজারের সর্বহারা নিঃস্ব মানুষের চিত্র।।