বেলকুচিতে যাকাতের অর্থ বিতরণ!
১৩ এপ্রিল, ২০২৩ | ১১:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দুস্থ অসহায় গরীবদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মহিউদ্দিন খান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মো: হাবিবুল্লাহ।