কটিয়াদী যুব সমিতির ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান!

১৪ এপ্রিল, ২০২৩ | ৭:১২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কিশোরগন্জের কটিয়াদী উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে ও কটিয়াদী যুব সমিতি সংগঠনের জন্য গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতসরুপ ১৩ জন বিশিষ্ট নাগরিক ও ৪টি প্রতিষ্টানকে যুব সম্মাননা ২০২৩ প্রদান করেছে ঢাকাস্থ কটিয়াদী যুব সমিতি। ৯ এপ্রিল (রবিবার) বিকালে মেট্রো লাউন্জ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ঢাকায় ইফতার মাহফিল ও যুব সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগন্জ-২ (কটিয়াদী - পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ। এসময় বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল কাহার আকন্দ, এডিসি (ক্রাইম)ডিএমপি আরিফুল ইসলাম মিটু, এডিসি,(ডিবি উত্তরা) ডিএমপি আসমা আরা জাহান হ্যাপি। বিভিন্ন ক্যাটাগরিতে যারা পেলেন যুব সম্মাননা,আলোকিত ব্যক্তিত্ব ক্যাটাগরিতে (একুশে পদকপ্রাপ্ত) প্রফেসর হামিদুজ্জামান খাঁন, স্বাধীনতা আন্দোলন ক্যাটাগরিতে আবিদ আনোয়ার ও তুলশী কান্তি রাউত,বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে প্রতিষ্টাতা আহবায়ক মোঃ হাবিবুর রহমান (মরণোত্তর),গনমাধ্যম ব্যক্তিত্ব কুদ্দুস আফ্রাদ,পুর্ণগঠন কমিটির আহবায়ক হামিদ মোহাম্মদ জসিম, শিক্ষা ক্যাটাগরিতে সুজিত কুমার সাহা,সাংস্কৃতিক ক্যাটাগরিতে গৌরাঙ্গ চন্দ্র সরকার,শ্রেষ্ট করদাতা ক্যাটাগরিতে স্বপন কুমার সাহা,ক্রীড়া ক্যাটাগরিতে সৈয়দ আহসান হাবিব সাধু,সমাজ সেবা ক্যাটাগরিতে মোঃ আসাদুজ্জামান,সাদা মনের মানুষ ক্যাটাগরিতে সোহরাব উদ্দিন,শিক্ষা ক্যাটাগরিতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, ক্রীড়া ক্যাটাগরিতে বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়,সাহিত্য ক্যাটাগরিতে কটিয়াদী সাহিত্য সংসদ ও সমাজসেবা ক্যাটাগরিতে কটিয়াদী রক্তদান সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কটিয়াদী যুব সমিতি ঢাকা এর সভাপতি ফজলুল করিম ওয়াসিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট আশিফুল ইসলাম মুরাদ। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন,কটিয়াদী যুব সমিতির সহ-সভাপতি ওমর জাকির ভূইয়া বাবুল, রাইসুল আলম তানিম, কোষাধ্যক্ষ এডভোকেট সরকার সাব্বির হোসেন ফয়সাল।