চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৮:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৮:৫৪
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ এবং চরভদ্রাসন বাজারের অলিগলি ঘুরে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা। বিক্ষোভ কর্মসূচিতে ‘তারেক জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আপা আপা করিস না, আপা তোদের আইবো না’—এ ধরনের স্লোগানে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর। এ ছাড়া নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে লকডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান জানান দেন।

বিজ্ঞাপন

এ বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান সিকদার, এজিএম বাদল আমিন, মনজুরুল হক মৃধা, কে এম ওবায়দুল বারী দীপু, আ. কুদ্দুস আলী, মো. নুরুজ্জামান মোল্যা, আব্দুল কাদের মাস্টার, মোহাম্মদ আলী মৃধা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, যুবদল নেতা মোস্তফা মোল্যা, কৃষক দলের সভাপতি মো. কামরুজ্জামান ফিরোজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্লা, কলেজ শাখার সভাপতি আলামিন মোল্লা, শামীম রেজা এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশিদ আল ফারুকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। বিক্ষোভ মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও দোসরদের বিচারের দাবি মুসলিম লীগের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিল চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে রেললাইন অবরোধ, বোমা আতঙ্ক বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫ কাস্টমস ও এনবিআর নিয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়: অর্থমন্ত্রী মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’ কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে হঠাৎ পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন জুমাবারের ১০ আমল পোশাকশ্রমিক বনাম পুলিশ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট