জামালপুরে রেললাইন অবরোধ, বোমা আতঙ্ক « বাংলাখবর প্রতিদিন

জামালপুরে রেললাইন অবরোধ, বোমা আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৮:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৮:৪৯
Link Copied!

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ, অগ্নিসংযোগ এবং একের পর এক বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার সরিষাবাড়ীতে বাজার ও রেলওয়ে স্টেশন এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। একই দিন জামালপুর শহরের বাইপাস সড়কেও ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। ৯০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজারের এক পান ব্যবসায়ীর চৌকির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটির গায়ে ‘সাবধান, বিপজ্জনক, দূরে থাকুন’ লেখা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন এলাকার সামনেও একই ধরনের আরেকটি বস্তু দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘উদ্ধার করা বস্তু দুটি ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। আতঙ্ক ছড়াতে কোনো মহল এসব করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে শনিবার সকাল সোয়া ১০টার দিকে জামালপুর শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রা মিয়াবাড়ি রোডের একটি গলি থেকে মিছিলটি বের হয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কম্পপুর মোড়ে গিয়ে শেষ হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘মিছিলকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও দোসরদের বিচারের দাবি মুসলিম লীগের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিল চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে রেললাইন অবরোধ, বোমা আতঙ্ক বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫ কাস্টমস ও এনবিআর নিয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়: অর্থমন্ত্রী মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’ কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে হঠাৎ পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন জুমাবারের ১০ আমল পোশাকশ্রমিক বনাম পুলিশ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট