মহান স্বাধীনতা দিবসে "প্রজন্ম ২৬ মার্চ" এর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান! « বাংলাখবর প্রতিদিন

মহান স্বাধীনতা দিবসে “প্রজন্ম ২৬ মার্চ” এর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান!

মোঃ হাসানুজ্জামান
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৩ | ১০:৩৩
মোঃ হাসানুজ্জামান
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৩ | ১০:৩৩
Link Copied!
মহান স্বাধীনতা দিবসে "প্রজন্ম ২৬ মার্চ" এর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

১৯৭১ সালের ২৬ শে মার্চের স্বাধীনতার ডাকের মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সেই চেতনাকে বুকে ধারণ করে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন “প্রজন্ম ২৬ মার্চ”।

স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনটি আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

আজ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ পরান রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আকাশ, সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাড. সোহেল আলম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম, যুদ্ধকালীন কমান্ডার, সহ কমান্ড- ঢাকা মহানগর ইউনিট, সভাপতি, ঢাকা ক্যান্টনমেন্ট থানা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন সাবেক ডি, আই, জি (অবঃ) বাংলাদেশ পুলিশ) ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মহান স্বাধীনতা দিবস সম্পর্কে বিশদ আলোচনা করেন। সেই সাথে প্রকৃত মুক্তযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ, নির্ভরযোগ্য তথ্য, প্রমান ছাড়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তাছাড়া এখন পর্যন্ত তালিকার বাইরে থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান প্রদানের উপর তারা জোর দাবি জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে আলোচনা সভার পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরবর্তীতে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত