চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন « বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১০:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১০:১৯
Link Copied!

চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এসময় হঠাৎ বাসাটির নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান তারা। তবে কে বা কারা এতে জড়িত তা নিশ্চিতে তদন্ত করছে পুলিশ। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভবনটির নিচতলায় কেউ না থাকলেও দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম মহানগরসহ জেলার পাঁচ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য জরুরি ভিত্তিতে ১৬টি ছাদযুক্ত যানবাহন চেয়েছে বিজিবি।

গতকাল বুধবার চট্টগ্রাম ব্যাটালিয়ন, ৮ বিজিবি থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে পাঠানো এক চিঠিতে এসব যানবাহন চাওয়া হয়।

চিঠির তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর এবং জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এসব এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, প্রতি গাড়িতে ১০ জন সদস্য পরিবহনে সক্ষম এমন ১৬টি ছাদযুক্ত যানবাহন জরুরি ভিত্তিতে চট্টগ্রাম ব্যাটালিয়নের, ৮ বিজিবি’র প্রশিক্ষণ মাঠে পাঠাতে অনুরোধ করা হয়। যানবাহনগুলো পাওয়া সাপেক্ষে দ্রুতই ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা সম্ভব হবে।আইন নির্দেশিকা দেখুন

চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার ১৮ নভেম্বরের দুটি স্মারকের উল্লেখ করা হয়েছে। এর অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন সদর দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিষয়ঃ starnews.com.bd

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত