সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১০:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১০:০২
Link Copied!

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও জেলা আওয়ামী লীগের কার্যালয় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে শহরের এসএস রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এর পর সন্ধ্যায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে বলে জানান তাঁরা। পরে সন্ধ্যার দিকে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আপর দিকে নাশকতার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সি সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগুন দেওয়ার ঘটনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিজ্ঞাপন

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত