টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৯:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৯:০৪
Link Copied!

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ২৮ নভেম্বর) দিনব্যাপী হাসপাতালটি পরিদর্শন শেষে এসব অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। অভিযোগগুলো খতিয়ে দেখতে কলেজের অধ্যক্ষ ডা. মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরিদর্শনকালে অতিরিক্ত মহাপরিচালক জানান, ১২ কোটি টাকা মূল্যের হার্টের ক্যাথল্যাব থাকা সত্ত্বেও রোগীদের অন্যত্র রেফার করা, এমআরআই ও সিটিস্ক্যান যন্ত্র থাকা সত্ত্বেও পরীক্ষা না করা এবং প্যাথলজি বিভাগে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই ভুক্তভোগী লিখিত অভিযোগ জমা দেন; যেখানে দেখা যায়, সরকারি নির্ধারিত ২০ টাকার রক্ত পরীক্ষার জন্য এক রোগীর কাছ থেকে ৯০০ টাকা এবং আরেকজনের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে ২০ টাকা করে।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান আরও জানান, ওষুধ ও সরঞ্জামের স্টোররুমসহ বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে বলে পরিদর্শনে তথ্য মিলেছে এবং প্রতিটি বিষয় নথিভুক্ত করা হয়েছে। স্টোররুমে ডেন্টাল ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও কর্তৃপক্ষ সেগুলোর সুনির্দিষ্ট নথিপত্র দেখাতে পারেনি; এমনকি অনেক যন্ত্রের প্যাকেটও খোলা হয়নি। এ ছাড়া সরকারি নিয়মবহির্ভূতভাবে একটি আলাদা ওয়েবসাইট পরিচালনার অভিযোগও উঠেছে।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে আরও জানানো হয়, হাসপাতালের হিসাবরক্ষক ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হওয়ার পর প্রায় ১০ মাস ছুটিতে থেকেও টিএ ও ডিএ বিল উত্তোলন করেছেন। এসব অনিয়মে হাসপাতালের পরিচালকের সহযোগিতা ছিল বলেও অভিযোগ ওঠে।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর আগে সাংবাদিকদের সামনে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। পাশাপাশি হাসপাতালে রাত ৮টা পর্যন্ত সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে তীব্র জনবল সংকটের কারণে সেবা প্রদানে এসব ত্রুটি ও অনিয়ম হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ ekhon.tv

শীর্ষ সংবাদ:
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও দোসরদের বিচারের দাবি মুসলিম লীগের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিল চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে রেললাইন অবরোধ, বোমা আতঙ্ক বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫ কাস্টমস ও এনবিআর নিয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়: অর্থমন্ত্রী মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’ কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে হঠাৎ পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন জুমাবারের ১০ আমল পোশাকশ্রমিক বনাম পুলিশ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট