জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ! « বাংলাখবর প্রতিদিন

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৩ | ৯:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৩ | ৯:৩১
Link Copied!
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ডাকে শাখা সমুহের উদ্যোগে ৭মে রবিবার মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠানো হয়েছে।

“সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠুক আধুনিক সাংবাদিকতা” শ্লোগানকে সামনে রেখে (১-৭) মে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা তথ্য অফিসারের মাধ্যমে পাঠানো হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গাজীপুর, রংপুর, বগুড়া, রাজবাড়ী, নীলফামারী, নোয়াখালী, চাটখিল, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর,খুলনার পাইকগাছা, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশালের গৌরনদী, বরগুনার তালতলী, পটুয়খালীর কুয়াকাটা-মহিপুর, নরসিংদী, ময়মনসিংহের ভালুকা, ফুলপুর, কক্সবাজারের মহেশখালী, টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে স্মারকলিপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৭ মে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহের শেষ দিনে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রতিবছরের ন্যায় একযোগে দেশের সকল জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে এবছরও স্মারকলিপি প্রদান করা হয়।

সপ্তাহটি প্রতিবছর (১-৭) মে উদযাপন হয়ে আসছে বিগত ৫ বছর ধরে। এবছর ৬ষ্ঠ বারের মত নানা আয়োজনে দেশের বিভিন্ন এলাকায় একযোগে পালিত হচ্ছে। সংগঠনের উদ্যোগে দুটি ব্যাচে ৪শ জনকে সাংবাদিকতা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজের নানা পেশার মানুষের সপ্তাহ ব্যাপী কর্মসূচী আছে।

বিজ্ঞাপন

কিন্তু গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কোন সপ্তাহ নেই। বলা হয়, দেশে শিক্ষা সপ্তাহ,কৃষি সপ্তাহ, পুলিশ সপ্তাহ, স্বাস্থ্য সেবা সপ্তাহ, ফায়ার সপ্তাহ, নারী সপ্তাহ, শিশু সপ্তাহ, প্রকৌশল সপ্তাহ থেকে শুরু করে অগনিত দিবস রয়েছে যা রাষ্ট্র কর্তৃক পালিত হয়ে আসছে।

কিন্তু ৩মে গণমাধ্যমের একটি দিবস যা বাংলাদেশ ছাড়া সারাবিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয় ভাবে পালিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গণমাধ্যম দিবসকে মাঝে রেখে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৭ সাল থেকে পালিত হচ্ছে।

সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করলে পিঁছিয়ে পড়া এদেশের গণমাধ্যমঅঙ্গনের সাথে জড়িতরা তাদের সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলার সুযোগ পাবেন।

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফার প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ, আলোচনা সভা, সাংবাদিক প্রশিক্ষণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন সদস্য সংগ্রহ, সেরা শাখা ও সংগঠক সম্মাননা, সাংবাদিক বান্ধব গুণীজন সম্মাননা ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়।

আগামী ২০ মে ঢাকায় আলোচনা, সনদ বিতরণ, বিশেষ ম্যাগাজিন মিডিয় ক্যানভাস প্রকাশ, সেরা সংগঠন, সেরা সংগঠক,গুণীজন সংবধর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

গণমাধ্যম সপ্তাহটি সারাদেশে উদযাপিত হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অচিরেই গণমাধ্যম সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ।

স্বীকৃতি পেলে এই অর্জন কেবল আপনাদেরই। তিনি ১৪ দফা দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে আহ্ববান জানান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত