মুন্সিগঞ্জে পরিক্ষার কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর ইন্তেকাল! « বাংলাখবর প্রতিদিন

মুন্সিগঞ্জে পরিক্ষার কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর ইন্তেকাল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৩ | ১২:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৩ | ১২:১৬
Link Copied!

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লো দাখিল পরীক্ষার্থী এক ছাত্র। গত ১১ই মে বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুচছুননাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্র মাহমুদুল হাসান প্রতি দিনের মতো সকাল ৯.২৫ মিনিটে পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার কিছুক্ষণ পরই হঠাৎ মাটিতে ঢলে পড়ে যায়।

এ সময় সহপাঠীরা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেবকে খবর দিলে তিনি দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এ এস এম ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জরুল আলম বলছেন, মাহমুদুল হাসানের জন্মগতভাবে হার্টের সমস্যা ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কেন্দ্র প্রতিষ্ঠানটির সহকারী অধ্যক্ষ মো. আবুল বাশার বলেছেন, হাদিস শরীফ পরীক্ষায় অংশ নিতে মাহমুদুল হাসান কেন্দ্রে প্রবেশ করে সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক কথা-বার্তাও বলে।

বিজ্ঞাপন

পরীক্ষা শুরুর আগমুহূর্তে হঠাৎ ঢলে পড়ে যায়। তাৎক্ষণিক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এমন মৃত্যুর ঘটনায় পরীক্ষা কেন্দ্রের এলাকাজুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে স্বজনদের বুকফাটা আর্তনাদে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত