‘দৈনিক বাংলা খবর প্রতিদিন’এ নিউজ প্রকাশের পর ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা! « বাংলাখবর প্রতিদিন

‘দৈনিক বাংলা খবর প্রতিদিন’এ নিউজ প্রকাশের পর ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা!

মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ মে, ২০২৩ | ৮:০০
মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ মে, ২০২৩ | ৮:০০
Link Copied!
অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

‘দৈনিক বাংলা খবর প্রতিদিন’এ সরজমিনে অনুসন্ধান করে নিউজ প্রকাশের পর সরকারি রাস্তার উপর অবৈধভাবে সামাজিক সংগঠনের স্থাপনা আজ ভেঙে ফেলা হয়েছে।

‘মাতৃ-ছায়া প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থা’ একটি সামাজিক সংগঠন। রাজধানীর মিরপুর ১২, ধ-ব্লক, আধুনিক হাসপাতাল (পুরাতন) সংলগ্ন একটি রাস্তার পাশে সংগঠনটির অফিস রয়েছে। তারা ২০০৭ সালে কাজ শুরু করে এবং ২০১৫ সালে নিবন্ধিত হয়।

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ইং তারিখে সংবাদ প্রকাশের দিন পর্যন্ত তারা কোন সরকারি মহলে সামাজিক সংগঠনের অফিস বা স্থাপনার জন্য কোন আবেদন করেনি। তাছাড়া তাদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ।

বিজ্ঞাপন

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহীদুল ইসলাম এবং সেক্রেটারি নাজমা বেগম। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তারা কারো অনুমতি না নিয়েই সরকারি রাস্তার উপর একটি স্থাপনা দাঁড় করায়। এ বিষয়ে সর্বপ্রথম ‘বিডিনিউজ ৯৯৯ ডটকম’ এবং ‘দৈনিক বাংলা খবর প্রতিদিন’ অনুসন্ধান করে রিপোর্ট করে।

তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, আমরা এটি প্রতিবন্ধীদের স্কুল হিসেবে ব্যবহার করবো। অথচ স্থাপনাটি কোন নিয়মের তোয়াক্কা না করেই দাঁড় করানো হয়।

যে ভবনটির পাশে কথিত প্রতিবন্ধী স্কুল করা হয়, সেই ভবনটির মালিক একজন অসুস্থ্য বৃদ্ধা মহিলা। বাড়িতে তিনি বেশিরভাগ সময় একাই থাকতেন। নাজমা বেগমের ভাষ্যমতে স্থাপনাটি প্রতিবন্ধী স্কুল হলেও সেখানে কোন প্রতিবন্ধীদের পাঠদান কারো চোখে পড়েনি। তাছাড়া রাতে সেখানে বিভিন্ন নেশাখোর নেশা করতো এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতো। বৃদ্ধা মহিলার বাসার জানালায় ইট ছুড়ে মারতো।

বিজ্ঞাপন

এছাড়াও নাজমা বেগম ও তার স্বামী শহীদুল ইসলামের নামে অসংখ্য অভিযোগ পাওয়ার পর বিডিনিউজ ৯৯৯ সরেজমিনে অনুসন্ধানে নামে। তাদের বিরুদ্ধে বিভিন্ন যায়গা থেকে অর্থ সংগ্রহের বিষয় জানতে পারা যায়।

অনেকে অভিযোগ করেন, নাজমা বেগম তার পছন্দমতো গুটিকয়েক লোককে কিছু অনুদান দিলেও বাকিটা নিজেরা আত্মসাৎ করে। এছাড়া তাদের বার্ষিক আয়-ব্যয়েরও তেমন হিসাব দিতে পারেন না তারা।

নাম প্রকাশ না করার শর্তে অনেকে তখন বলেন, “নাজমা বেগম বিভিন্ন যায়গা থেকে বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে বিভিন্নভাবে আয় করে। যেখানে অফিস নেয় এবং কোনকিছু ভাড়া নেয়, তারা ছলেবলে কৌশলে সেটা নিজের নামে করে নেয়। নানান কৌশলে স্ট্যাম্প ও চেক নিয়ে লোকজনকে হয়রানি করে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করেনা। কারণ সে স্থানীয় কাউন্সিলরসহ কাউকেই মামলা দিতে বাকি রাখে না। তাই আমরা কেউ এগুলো ভয়ে বলতে পারিনা।”

উপরোক্ত অভিযোগগুলো সহ সার্বিক বিষয় সরজমিনে অনুসন্ধান করে সর্বপ্রথম ‘বিডিনিউজ ৯৯৯ ডটকম’ ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারী সংবাদ প্রকাশ করে। এরপর জাতীয় পত্রিকা “দৈনিক বাংলা খবর প্রতিদিন” একটি সংবাদ প্রকাশ করে। এর ২ মাস পর “মোহনা টেলিভিশন” ও মে মাসে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে। সেখানেও নাজমা বেগম ও তার প্রতিষ্ঠান সম্পর্কে নানান অনিয়ম বিস্তারিত তুলে ধরা হয়।

অবশেষে আজ ১৪ই মে ২০২৩, রোজ রবিবার দুপুরে নাজমা বেগম নিজেই কিছু লোক দিয়ে তার কথিত প্রতিবন্ধী স্কুলের ভবনটি ভেঙে ফেলে। সে সময় স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এবিষয়ে নাজমা বেগমের কাছে জানার জন্য একাধিকবার তাকে ফোন করেও পাওয়া যায়নি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত