রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! « বাংলাখবর প্রতিদিন

রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মে, ২০২৩ | ১:৩৩
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মে, ২০২৩ | ১:৩৩
Link Copied!
রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিজ্ঞান প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবকে একটি টেলিস্কোপ উপহার দিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

সোমবার (১৫ মে) রাবি সায়েন্স ক্লাবের ৯ম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ৩ সদস্যের একটি দল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর সাথে শুভেচ্ছা সাক্ষাৎকালে এ উপহার দেওয়া হয়।

সাক্ষাৎকালে মোহাম্মদ মুনীর চৌধুরী রাবি সায়েন্স ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সার্বিক কার্যাবলী নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

এছাড়া আসন্ন বিশ্ব পরিবেশ দিবস পালন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও বিজ্ঞান মেলা এবং আরো বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন তিনি।

পরিশেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মাসুদ ও কোষাধ্যক্ষ শেখ সৈকত।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত