রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! « বাংলাখবর প্রতিদিন

রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মে, ২০২৩ | ৭:৫৫
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মে, ২০২৩ | ৭:৫৫
Link Copied!
রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংস্কৃত বিভাগের রফিকুল ইসলাম নামের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে৷

মঙ্গলবার (১৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় তিনি হলের প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেন৷

বিজ্ঞাপন

অন্যদিকে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন- শহীদ শামসুজ্জোহা হলের সাধারণ সম্পাদক ও সংস্কৃত বিভাগের ছাত্র মোমিন ইসলাম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মাজহারুল ইসলাম।

মারধরের পর ভুক্তভোগীর সঙ্গে থাকা তার ব্যবসায়িক কাজের প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ আছে৷

লিখিত অভিযোগে ভুক্তভোগী বলেন, আজ দুপুরে অসুস্থতার কথা বলে সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডাকেন মোমিন।

বিজ্ঞাপন

তারপর সেখানে উপস্থিত হলে তারা দুজন কক্ষের জানালা-দরজা বন্ধ করে মারধর করেন। এক পর্যায়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকাও নিয়ে নেয় তারা।

তিনি আরো বলেন, অচেতন হওয়ার পর আমার মাথায় পানি ঢেকে অর্ধচেতন অর্বস্থায় হলের সামনে রেখে যায়। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করে।

অভিযোগের বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি মাজহারুল ইসলামকে একাধিক বার ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হল শাখার সাধারণ সম্পাদক মোমিন ইসলাম বলেন, সংস্কৃত বিভাগের কর্মচারী রফিকুল আমার থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলো।

সেটা চাওয়ার জন্য ডেকে ছিলাম। টাকা না দিয়েও তিনি দিয়েছেন বলে দাবি করেন। এরপর তাকে হল থেকে ছেড়ে দেই। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, তার কাছ থেকে আমি টাকা পাই। সেটির দিতে পারছে না। তার কাছ থেকে কেনো টাকা নিবো আমি।

অন্যদিকে বিভাগের ছাত্রের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানান ওই কর্মচারী।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বিষয়টি একটু আগে জেনেছি।

খোঁজ-খবর নিয়ে ছাত্রলীগের যে কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

এ ঘটনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আজকে দুপুরে হলে নিয়ে এসে সংস্কৃতি বিভাগের এক কর্মচারীকে মারধর করা হয়েছে বলে তা শুনেই হলে আসি৷ আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি।

এ ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে৷ আজ সন্ধ্যায় প্রাধ্যক্ষ পরিষদের সভা ডাকা হয়েছে৷ এতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত