রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৭ মে, ২০২৩ | ৮:০৩
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৭ মে, ২০২৩ | ৮:০৩
Link Copied!
রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যায়।

এদিন বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।

বিজ্ঞাপন

এই আয়োজনে মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এই আলোচনা সভায় আলোচক ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।

সভায় মুখ্য আলোচক ড. শহীদ হোসাইন বলেন, হাসিনা আপাকে দেখতাম তিনি সবসময় সবকিছু নিজের হাতে নিয়ে সমাধানের চেষ্টা করতেন।

সবার অভিভাবক হিসেবে তিনি হয়তো স্বাভাবিক থাকতেন।

অভ্যুত্থানের খবর জানার জন্য হাসিনা আপা এবং ওয়াজেদ ভাই ব্যাকুল থাকতেন।

কিন্তু সেখানকার টেলিভিশন তো ছবি দেখায় কিন্তু তা বুঝতে পারতাম না।

তাছাড়াও টেলিভিশনটাও ছিলো পুরাতন। আমি আমার ঘরের টেলিভিশনটা নিয়ে গেলাম, ঐটাও একই।

২৫ আগস্ট তারা দিল্লীতে পৌঁছায়। এরপর হাসিনা আপা, পুতুল কলকাতায় পৌঁছায়। ১৯৮১ সালের ১৭ মে হাসিনা আপা ঢাকায় আসেন।

সেখানে তাকে রিসিভ করার জন্য ১২ লাখ মানুষের মতো জড়ো হয়ে স্বাগতম ও শুভেচ্ছা জানান।

সেদিনই শেখ হাসিনা আত্মনিয়োগ করেন মানবতার সেবায়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি জমজ শব্দ।

কেননা এদেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর যে অবদান, সেটা জাতি জানে।

তাঁরই রেখে যাওয়া অসমাপ্ত কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নির্ভীক চিত্তে দেশকে এগিয়ে নিচ্ছেন তিনি।

আজ স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার এই বঙ্গবন্ধু কন্যা। কিন্তু এই পথ এতো সহজ ছিল না।

ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে দেশ থেকে নির্বাসিত করেছিল।

দেশে ফেরার পরেও বহুবার তাঁকে হত্যা চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু তারা সফল হয় নি।

বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে একাই লড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর হাত ধরেই উন্নয়ন আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। বাঙালি পরিচিত হয়েছে স্মার্ট জাতি হিসেবে।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এদেশের মানুষ যখন স্বৈরশাসনে অতিষ্ঠ, তখন এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন করেন।

সেই থেকে শুরু করে বহু ঘাত প্রতিঘাত সহ্য করে এই দেশকে উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, সংগ্রামী চেতনা ও জাতির কল্যাণে দূরদর্শিতায় বাঙালি মুক্তির পথ খুঁজে পেয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমূখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত