সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম « বাংলাখবর প্রতিদিন

সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৩ | ৫:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৩ | ৫:০৪
Link Copied!
সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গত শুক্রবার বিকেলে নেপালের রাজধানী কাঠমুণ্ডুর হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে নেপাল-বাংলাদেশ ফেন্ডশিপ সোসাইটি এবং সাউথ এশিয়া বিজনেজ পার্টনারশিপ এর যৌথ উদ্যোগে ‘বাণিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও দক্ষিণ এশিয়ার ৮ টি দেশের ২৪ জন গুণীজন কে সাউথ এশিয়া বিজনেজ এ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

নেপাল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার খ্যাতিমান শিল্পীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। চিকিৎসা ক্ষেত্রে ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই পুরষ্কারে ডা: নুরুল কবির মাসুম ভূষিত হন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুদান কিরাতি।

বিজ্ঞাপন

সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপের পরিচালক মো. গোলাম ফারুক মজনু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মাননীয় মন্ত্রী ও নেপালী কংগ্রেসের কেন্দ্রী সদস্য মোহন বাহাদুর বসনেত, সাবেক পানি মন্ত্রী উমাকান্ত চৌধুরী, নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড এর পরিচালক ও উপদেষ্টা মোঃ মোখলেস-উর রহমানসহ আরও অনেকে।

বাংলাদেশের ডা: নূরুল কবির মাসুম চিকিৎসার ও সমাজ সেবামূলক কাজের পাশাপাশি ডাক্তারদের সাথে ট্রেইনিং এবং আধুনিক চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছেন।

এ ছাড়াও ‘RoadcatchBD’ নামের একটি চ্যানেলে ইউটিউবিং। মোটরসাইকেল কমিউনিটিকে দূর্ঘটনাত এড়াতে সচেতনতামূলক ভিডিও করে থাকেন। কসমেটিক ডেন্টাল চিকিৎসায় অগ্রগামী পথিকদের একজন।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক (চট্টগ্রাম জেলা শাখা), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি, করপোরেট ডেন্টিস্ট্রি চট্টগ্রাম এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করে চলেছেন। ‌

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মানবিক কাজে ও সমাজসেবার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরাই তার উদ্দেশ্য।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত