প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! « বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৫:৫৮
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৫:৫৮
Link Copied!
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রীকে খুন ও কবরস্থ করার হুমকির প্রতিবাদে এক প্রতবাদ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদকে গ্রেফতার করতে হবে। এ সময়ের মধ্যে গ্রেফতার না হলে ক্যাম্পাসে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

এসময় ক্যাম্পাসে জামায়েত-শিবির এবং ছাত্রদলকেও প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি।

সমাবেশে সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন। এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম দুর্জয়সহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।

এর আগে ১৯ মে (শুক্রবার) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ।

বিজ্ঞাপন

এসময় তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত