রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! « বাংলাখবর প্রতিদিন

রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৩ | ৬:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৩ | ৬:৪৮
Link Copied!
রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষাকালীন মেসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জ্জোহা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

তাদের অন্য দুটি দাবি হল, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, হোটেলের খাবারের বর্ধিত মূল্য আদায় বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্ববায়ক ফুয়াদ রাতুল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বছর প্রায় ২৪ কোটি টাকা ব্যাবসা করেছে ভর্তি ফর্ম থেকে।

প্রত্যেক বছর আমরা দেখতে পাই পর্যাপ্ত পরিমাণে আবাসনের ব্যাবস্থা থাকে না।

ভর্তি পরীক্ষার সময় মেস মালিকেরা এক ধরনের চাঁদাবাজিতে লিপ্ত হয়।

বিজ্ঞাপন

একজন শিক্ষার্থী মেসের সিটে পরীক্ষার্থী রাখতে চাইলে ম্যাচ মালিক ২০০ টাকা থেকে ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি করেন।

এ সময় ১৫ টাকার রিকশা ভাড়া ২০০ টাকা পর্যন্ত হয়ে যায়। প্রশাসন চাইলেই এই সংকট নিরসনে উদ্যোগ নিতে পারে।

কিন্তু প্রশাসনকে তেমন কোন সমাধান নিয়ে আসতে দেখা যায় নি।

কর্মসূচিতে সংগঠনটির সদস্য অসিম দে বলেন, রাজশাহীর মেস মালিকদের অতিরিক্ত ভারা আদায়কে ডাকাতি বললেও কম হবে।

বিশ্ববিদ্যালয় প্রাশাসন ইচ্ছা করলে মেস মালিক কমিটির সাথে বসে এর একটা সমাধান করতে পারে।

আমাদের অভিভাবক হিসেবে হলেও প্রশাসনের কাজটা করা উচিৎ।

মেসে প্রতিটি ছেলে টাকা দিয়ে ভারা থাকে তারপরেও গেস্টদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা আদায় করে। যা পুরোটাই অনৈতিক।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যন্য শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজ, ইয়াকুব সরকার, মো. সাহাবুদ্দীন এবং শাওন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত