নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ « বাংলাখবর প্রতিদিন

নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫

সংবাদদাতা, জুলকার নাইন, নাটোর।
আপডেটঃ ২৬ মে, ২০২৩ | ৮:৫৮
সংবাদদাতা, জুলকার নাইন, নাটোর।
আপডেটঃ ২৬ মে, ২০২৩ | ৮:৫৮
Link Copied!
নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ ৫জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

র‍্যাব-৫, সিপিসি-২ কর্তৃক গতকাল (২৫-মে) বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বেলা ১২ টার দিকে র‍্যাব-৫ ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া এলাকার ফজলুর রহমান, পিতা মৃত.আবুল হাসেম।

একই এলাকার হযরত আলী (ভান্ডারি), পিতা মৃত. মোয়াজ্জেম হোসেন। জিয়াউর রহমান, পিতা মকবুল হোসেন। আব্দুল মজিদ, পিতা মৃত. মহরম আলী।

এবং শামীম হোসেনের স্ত্রী মোছাঃ হাসি বেগম র‍্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারি পুলিশ সুপার, মোঃ নুরল হুদা জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫এর একটি দল।

বিজ্ঞাপন

অভিযানকালে ফজলুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাঁকীদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত