রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! « বাংলাখবর প্রতিদিন

রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২৭ মে, ২০২৩ | ৯:১০
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২৭ মে, ২০২৩ | ৯:১০
Link Copied!
রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষে ২০২২-২০২৩ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার (২৯ মে)। প্রথম দিন সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে তিন দিনব্যাপী এই পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া জালিয়াতি ঠেকাতে তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ^বিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

লিখিত বক্তব্যে উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষায় কোটাসহ মোট ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৬৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১ জন। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬টি।

এদিকে, পরীক্ষা দিতে দেশের নানা প্রান্ত থেকে ইতোমধ্যে নগরীতে আসা শুরু করেছেন ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলোতে পরীক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী জিমনেশিয়ামে মহিলা অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও পশ্চিম পাড়ায় আবাসিক এলাকায় ৯০ নাম্বার বাসায় অভিভাবকদের থাকার সীমিত ব্যবস্থা করা হয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরীক্ষা চলাকালে রাবি চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ২ সদস্যের একটি মেডিকেল টিম এবং ৬টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা প্রস্তুত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও ভর্তি জালিয়াতি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সুনাম রয়েছে এখানে কোনো প্রশ্নফাঁস হয় না।

তবে জালিয়াতি চক্র যে থেমে থাকবে তেমনটা নয়, সেজন্য আমরা সর্তক অবস্থানে আছি। এই অসদুপায় ঠেকাতে ক্যাম্পাসে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তিদের নজরে রাখছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। সাদা পোশাকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা।

আর জালিয়াত চক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক ক্যাম্পাসে ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে।

পরীক্ষা চলাকালে শুধুমাত্র অভিভাবকদের অপেক্ষার জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বসার ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১১টি ওয়াটারপ্রুফ টেন্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০টি করে চেয়ার থাকবে।

ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৮টার পর ক্যাম্পাসে কোনো প্রকার ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না।

ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে মেইন গেট দিয়ে বেরিয়ে যাবে।

কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে মনুজান হল, বেগম খালেদা জিয়া হল, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও তুঁত বাগান সংলগ্ন রাস্তাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে, শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীরা সকল রাস্তা ব্যবহার করতে পারবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত