জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় টানা ২য় বারের মতো দেশসেরা পটুয়াখালীর শাহরিয়ার রিফাত! « বাংলাখবর প্রতিদিন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় টানা ২য় বারের মতো দেশসেরা পটুয়াখালীর শাহরিয়ার রিফাত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৩ | ১০:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৩ | ১০:১৭
Link Copied!
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় টানা ২য় বারের মতো দেশসেরা পটুয়াখালীর শাহরিয়ার রিফাত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে (ইংরেজি উপস্থিত বক্তৃতা) বিষয়ে দেশ সেরা হলেন সরকারি ব্রজমোহন কলেজের জি. এম. শাহরিয়ার রিফাত।

গত ১৯ জুন, ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি।

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, মাউসির মহাপরিচালক ও শিক্ষা সচিব।

বিজ্ঞাপন

গত ৫ ও ৬ জুন সমগ্র দেশে চলমান জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে পেছনে ফেলে ইংরেজি উপস্থিত বক্তৃতার মতো জটিল বিষয়ে তুলনামূলক অবহেলিত অঞ্চলের হয়েও নিজের মেধা, নিষ্ঠা ও শ্রম বলে জাতীয় পুরস্কার- স্বর্ণপদক জিতলেন জি. এম. শাহরিয়ার রিফাত।

এর আগেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় দুইটি বিষয়ে অংশগ্রহণ করে একাধারে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেন।

বিজ্ঞাপন

তার এই অভাবনীয় সাফল্যের জন্য তার নিজ জেলা পটুয়াখালীবাসী গর্বিত।

রিফাত পটুয়াখালী জেলাধীন ছোট বিঘাই ইউনিয়নের জনাব জাহাঙ্গীর আলম ও রেহানা পারভীনের প্রথম সন্তান।

তার মাতা পিতা ও ছোট ভাই দেশবাসীর কাছে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া প্রত্যাশা করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত