ইসলামপুরে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন মা ও শিশু কল্যাণ কেন্দ্র « বাংলাখবর প্রতিদিন

ইসলামপুরে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন মা ও শিশু কল্যাণ কেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৯:৩৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৯:৩৭
Link Copied!
জামালপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন ৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ৩তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছেন। আর বিএনপি সরকার তৎকালীন সময়ে ক্ষমতায় এসেই সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে মানুষকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছিলো । স্বাস্থ্য সেবাসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সকারের বিকল্প নেই।

বিজ্ঞাপন

ইসলামপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুলের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মাজহারুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রোমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোহন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত