সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরে ছাত্রলীগের ১৮নেতাকর্মী বহিস্কার « বাংলাখবর প্রতিদিন

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরে ছাত্রলীগের ১৮নেতাকর্মী বহিস্কার

সাইফুল ইসলাম লিটন,সিনিয়র রিপোর্টার,জামালপুর
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ১১:২০
সাইফুল ইসলাম লিটন,সিনিয়র রিপোর্টার,জামালপুর
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ১১:২০
Link Copied!
ফাইল ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরে ছাত্রলীগের বিভিন্ন শাখার ১৮ জন নেতাকর্মীকে বহিস্কার করেছে জামালপুর জেলা ছাত্রলীগ।

বুধবার (১৬আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারন সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী মো.আব্দুল কাইয়ুম, মো.জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো.ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো.বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি পৌর শাখার অন্তর্গত ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইসলাম সানি ও জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো.সাইম কবির ও বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মুসাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না, তার উপযুক্ত কারনসহ লিখিত জবাব আগামী ৭দিনের মধ্যে স্ব-শরীরে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাফিউল করিম রাব্বি মুঠোফোনে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের ১৮জন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। তাঁরা কি মানবতাবিরোধী অপরাধে সাজা প্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে শোক প্রকাশ করা কারণে বহিস্কৃত হলেন, এমন প্রশ্নে তিনি বলেন, একজন যুদ্ধাপারাধী রাজাকারের মৃত্যুতে যদি ছাত্রলীগের কোন নেতাকর্মী শোক প্রকাশ করে তাহলে এটাও সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি’।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত