প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৮ কোটি বই কিনবে সরকার: খরচ ২৭৪ কোটি টাকা « বাংলাখবর প্রতিদিন

প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৮ কোটি বই কিনবে সরকার: খরচ ২৭৪ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ১১:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ১১:৫৪
Link Copied!
ফাইল ছবি: ২৭৪ কোটি টাকার বই কিনবে সরকার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৩৯টি বই কিনবে সরবার। এর মধ্যে প্রাথমিকের ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই এবং মাধ্যমিকের জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার বই রয়েছে। এতে মোট ব্যয় হবে ২৭৪ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকা। অন্যদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন করবে চীন সরকার। সরকার টু সরকার ভিত্তিতে এই ইন্ডাস্ট্রি করা হবে।

বুধবার ভাচুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাব ছাড়াও আরও ৪টি প্রস্তাব অনুমোদন হয় সভায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান সাংবাদিকদের জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকায় ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৯৬ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়েছে ১৫৯.৯৫ টাকা, যা আগে ছিল ১৫৯.৪৫ টাকা লিটার।

বিজ্ঞাপন

আমিন উল আহসান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমির ওপর চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রতিষ্ঠা করা হবে। এজন্য অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবার সংস্থান সম্পর্কিত কাজ চীন সরকার কর্তৃক মনোনীত ডেভেলপার চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো : রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ‘দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমদুম সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ’ প্রকল্পের পুনর্বাসন কাজে নিয়োজিত এনজিওর ২য় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮৭ লাখ ৯২ হাজার ৯০৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্র্নির্মাণ-প্রকল্পের প্যাকেজ নং- ডব্লিউপি ০২- এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১১৪ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৩৩৮ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্র্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০৩-এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১৪৭ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪৩৩ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্র্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং- ডব্লিউপি-০৪-এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১৭৩ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত