মহাসড়কে বাজার,মাসে চাঁদাবাজি ৭৫ লাখ টাকা « বাংলাখবর প্রতিদিন

মহাসড়কে বাজার,মাসে চাঁদাবাজি ৭৫ লাখ টাকা

নুরে আলম ভুইয়া, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:২৩
নুরে আলম ভুইয়া, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:২৩
Link Copied!
মহাসড়কে কাঁচাবাজারের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের দুই পাশে গড়ে তোলা অবৈধ দোকানপাট, গোলাকান্দাইল গোলচক্করসহ বাজার ও দোকানপাট থেকে মাসে ৭৫ লাখ টাকা চাঁদা তুলার অভিযোগ উঠেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। হিসাব মতে প্রতিদিন আড়াই লাখ টাকা।

ছোট বড় এক হাজার ফুটপাতের দোকান থেকে ২৫০ টাকা করে আড়াই লাখ টাকা চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান না করায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হক এখানে যোগদানের পর একবার মহাসড়ক পরিস্কারে ফুটপাত উচ্ছেদ অভিযান করেন৷ এরপর আর কোন অভিযান না করায় সড়কের দুই-তৃতীয়াংশ দখল করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

অভিযোগ রয়েছে, অভিযানকালে প্রভাবশালীদের তদবিরে ফুটপাতের কিছু কিছু অংশ উচ্ছেদ করা হয়নি। ফুটপাত ব্যবসায়ীরা জানান এখান থেকে প্রতিদিন প্রায় আড়াই লাখ টাকা চাঁদা আদায় করা হয়। ওই হিসাব মতে মাসে চাঁদা হয় প্রায় ৭৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

আর এ চাঁদার টাকা উঠানো হয় উপজেলা প্রশাসন, ভুলতা পুলিশ ফাঁড়ি, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ও দলীয় নেতাকর্মীদের নামে। এরপর আবার চোর-পুলিশ খেলানো হয় এসব নিরীহ ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে। যারা চাঁদা আদায় করে তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। যদিও উপজেলা প্রশাসন, ভুলতা পুলিশ ফাঁড়ি, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ও দলীয় নেতাকর্মীরা তা অস্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার বার সাড়ে ১২ টায় কয়েকবার 01762-694601 নাম্বারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ইউএনওকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই নাঈম
বলেন আমি নতুন এসেছি আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত