ডিজিটাল ব্যাংকের নিবন্ধন চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে ৫২ প্রতিষ্ঠান « বাংলাখবর প্রতিদিন

ডিজিটাল ব্যাংকের নিবন্ধন চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে ৫২ প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ১১:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ১১:৫৬
Link Copied!
সকল ছবি সংগৃহীত: ডিজিটাল ব্যাংকের আবেদন করেছে ৫২ প্রতিষ্ঠান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

একটি দেশের সার্বিক মানদন্ডের বিচারে আর্থিক ও ব্যাংকিং খাত অন্যতম। সেই লক্ষেই বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে। দেশের ব্যাংকিং ইতিহাসে ব্যাংকের লাইসেন্স পেতে একসঙ্গে এত বেশি আবেদন আর কখনো জমা পড়েনি।

রবিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

আবেদনকারীদের মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস), রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি কোম্পানি এবং দেশীয় ও বহুজাতিক কোম্পানি।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও এর মুখপাত্র মেজবাউল হক বলেন, “লাইসেন্স পেতে কয়েকটি প্রতিষ্ঠান পৃথকভাবে এবং কেউ কেউ যৌথভাবে আবেদন করেছে। এই আবেদনগুলো যাচাই করা হবে। যারা নীতিমালা অনুযায়ী আবেদন করেছেন এবং যোগ্য তাদের লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংক বোর্ড লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করবে।”

তিনি আরও বলেন, “ডিজিটাল ব্যাংক সম্পূর্ণরূপে প্রযুক্তিনির্ভর হবে। প্রকৃত শাখা, উপ-শাখা ও এটিএম বুথ ছাড়া। কোনো শারীরিক লেনদেন হবে না। নীতিমালা অনুযায়ী মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া হবে।”

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংক আবেদনের জন্য একটি ওয়েব পোর্টাল খুলেছে। এই ব্যাংকের সমস্ত প্রক্রিয়া প্রথাগত পদ্ধতিতে কাগজের নথি জমা দেওয়ার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে করা হবে। অর্থাৎ সমস্ত প্রয়োজনীয় নথি ডিজিটালি জমা দিতে হবে। আবেদনের ফি হবে পাঁচ লাখ টাকা, যা ফেরতযোগ্য নয়।

ব্যাংকের লাইসেন্সের জন্য প্রাথমিক মূলধন ১২৫ কোটি টাকা এবং পরিচালক হতে কমপক্ষে ৫০ লাখ টাকা প্রয়োজন। যারা এই নতুন ব্যাংক শুরু করতে আগ্রহী তাদের নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

এর আগে ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ “ডিজিটাল ব্যাংক” চালুর অনুমোদন দেয়। ১৫ জুন এ বিষয়ে নীতিমালা জারি করে। এরই ধারাবাহিকতায় গত ২১ জুন অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্লেষকদের মতামত,’ ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারলে এদেশের অর্থনীতি আরও অগ্রসর হবে। সেই সাথে বিদেশী বিনিয়োগ তুলনামূলক অনেক বাড়বে। ফলে সার্বিক অর্থনীতি স্বাভাবিকভাবেই স্বচ্ছল হবে। ‘

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত