সড়ক দূর্ঘটনায় নিহত বাবা ও শিশু কণ্যা « বাংলাখবর প্রতিদিন

সড়ক দূর্ঘটনায় নিহত বাবা ও শিশু কণ্যা

মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:০১
মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:০১
Link Copied!
ফাইল ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরণখোলার রাজৈর গ্রামের মরহুম হক ফরাজীর ছেলে ব্যবসায়ী মো. সোহেল(৩৮) ও তার শিশু কণ্যা নওশীনের(৪) মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা নিতের স্ত্রী ও অপর সন্তান গুরুতর আহত হয়।

আহত মা ও মেয়েকে আশংকাজনক অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে একটি মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাজৈর গ্রামের মরহুম হক ফরাজী ওরফে আলু হকের ছেলে ব্যবসায়ী মো. সোহেল খুলনায় আসছিলেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেলটি খুলনা-বাগেরহাট সড়কের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

নিহত সোহেলের স্বজন আলাউদ্দিন জানান, সংঘর্ষে সোহেল ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর অবস্থায় তার চার বছরের শিশু নওশীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোহেলের স্ত্রী মিমি আক্তার ও তার ১২ বছরের অপর মেয়ে গুরুতর আহত হয়। তাদের মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত