প্রধানমন্ত্রীর দিল্লি সফরে উঠবে তিস্তা চুক্তি প্রসঙ্গ « বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে উঠবে তিস্তা চুক্তি প্রসঙ্গ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১:২৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১:২৬
Link Copied!
ছবি সংগৃহীত: প্রধানমন্ত্রীর দিল্লি সফর ও তিস্তা চুক্তি ইস্যু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার দিল্লি যাচ্ছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর একটি পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে কয়েক দশক ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানি ভাগাভাগির চুক্তি দ্রুত করতে আবারও তাগিদ দেওয়া হবে।

গতকাল রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘে পানি নিয়ে বাংলাদেশের অঙ্গীকার শীর্ষক এক আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, ‘তিস্তা পানি চুক্তি অবশ্যই প্রধানমন্ত্রী উত্থাপন করবেন।’

পররাষ্ট্রসচিব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন ৫৪টি নদী আছে। এর মধ্যে গঙ্গা পানি চুক্তির মেয়াদ সামনে শেষ হবে। এসব বিষয় আলাদা করে যৌথ নদী কমিশন আলোচনা করছে। আর সর্বোচ্চ রাজনৈতিক স্তরে তিস্তা নিয়ে দুই দেশ আলোচনা করে আসছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢাকা সফরের সময় চুক্তি স্বাক্ষরের জন্য দুই দেশ একমত হয়। মনমোহন সিং ঢাকা অবতরণের আগেই দেশটি চুক্তি স্বাক্ষরে অপারগতা প্রকাশ করে। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে সকল বৈঠকেই ভারত চুক্তিটি স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়ে আসছে।

২০১৭ সালে শেখ হাসিনার দিল্লি সফরের সময় হায়দরাবাদ হাউসের সংবাদ সম্মেলনে মোদি তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদের মধ্যেই তিস্তা চুক্তি সইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে মোদির দ্বিতীয় মেয়াদও শেষ হতে চলেছে। চুক্তিটি না হওয়ায় বাংলাদেশে কিছুটা হতাশা আছে বলে কর্মকর্তারা স্বীকার করেন।

অভিন্ন নদীর পানি ভাগাভাগির পাশাপাশি পানি ব্যবহারে ক্ষেত্রে সচেতনতা বাড়ানো দরকার বলে পররাষ্ট্রসচিব মনে করেন। তিনি বলেন, এখন অনেক পানি আছে। দুশ্চিন্তার কারণ নেই। আগামী ২০ বছর পরে যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের দুই অংশের মধ্যে আন্তযোগাযোগ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হবে বলে কর্মকর্তারা জানান।

এর বাইরে ভারতে রপ্তানি বাড়িয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ব্যবধান কমানোর প্রসঙ্গও আলোচনায় আসতে পারে বলে তাঁরা জানান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, পানি ব্যবহার নিয়ে বদ্বীপ পরিকল্পনার আওতায় (ডেল্টা প্ল্যানের) ৫৭টি প্রকল্প নিয়ে কাজ হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আরও কিছু প্রকল্প চলমান আছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত