ইসলামপুরে নবাগত অফিসার ইনচার্জ এর যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

ইসলামপুরে নবাগত অফিসার ইনচার্জ এর যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক, সিনিয়র রিপোর্টার, জামালপুর
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৮
মোঃ এমদাদুল হক, সিনিয়র রিপোর্টার, জামালপুর
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৮
Link Copied!
নবাগত ওসিকে সংবর্ধনা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান এর বদলিজনিত বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ শ্রী সুমন তালুকদারের যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার বিকেলে ইসলামপুর অফিসার্স ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল হক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাত হোসেন স্বাধীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,আনসার ও ভিডিপি কর্মকর্তা লাইলী বেগম,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরোজ খান লোহানী,ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম বাদশা, মোঃ আনিসুর রহমান, মোঃ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার রোমান হাসান, শাহ আলম মন্ডল, মোঃ শহিদুল্লাহ,কাউন্সিলর মোঃ মোহন মিয়াসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পুলিশ জনগণের সেবক ও বন্ধু। পুলিশ যেন কখনোই জনগণের জন্য ভীতিকর পরিবেশ তৈরি না করেন। উপজেলার চুরি,ডাকাতি,মাদক,শিশু ও নারী নির্যাতন, জুয়া,কিশোরগ্যাং,ইভটিজিং,বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও যানজট নিরসনে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত