পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে আগামীকাল « বাংলাখবর প্রতিদিন

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে আগামীকাল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১১
Link Copied!
ছবি সংগৃহীত: পদ্মা সেতুতে রেল চলাচলের প্রস্তুতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি বহুমাত্রিক স্বপ্নের সেতু। এই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে রেল চলবে আগামী ১০ অক্টোবর। রেলযোগাযোগের মাহেন্দ্রক্ষণে সবুজ পতাকা হাতে ধরে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা যায়, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আগামীকাল কমলাপুর-গেন্ডারিয়া-ভাঙ্গা জংশন এলাকা পরিদর্শন করবেন। পদ্মা সেতুতে রেল সংযোগ বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প। সেতু দিয়ে সড়ক পরিবহন নিশ্চিত করার পরেই রেলযোগাযোগের কর্মসূচি সরকার হাতে নেয়। তারই সফল বাস্তবায়নের শেষ পদক্ষেপ সেতু দিয়ে রেল চালানো। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে মাঝে কয়েকটি দিন মাত্র।

জানা গেছে, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আগামীকাল ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক চালানো হবে ট্রেন। এই রেলপথ পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পদ্মা সেতু দিয়ে মানুষের রেল যোগাযোগ সহজ হবে। এর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হবে আরেকটি মাইলফলক। সেই সঙ্গে জিপিডিতে রাখবে বড় ভূমিকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গণমাধ্যমে জানান, পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশ আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখনো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চিঠি পাইনি। তবে তারিখ চূড়ান্ত হয়েছে। চিঠি পেলে বিস্তারিত জানানো হবে। এর আগেই আগামীকাল ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। এই অংশের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। তবে পুরো যশোর পর্যন্ত প্রকল্পের বাকি অংশ ২০২৪ সালের জুনে শেষ হবে বলে জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের যোগাযোগ অবকাঠামোর আরেকটি মেগা প্রকল্প পদ্মা রেল সংযোগ। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। ইতিমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। তবে পদ্মা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই অংশে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত রেললাইন বসানোর পুরো কাজ শেষ হয়েছে। তাই আগামীকাল ৭ সেপ্টেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে। এদিন সকাল ৯টায় কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেন।

একনজরে রেলপথের ২০ স্টেশন:

বিজ্ঞাপন

পদ্মা রেল সংযোগ প্রকল্পে কমলাপুর থেকে যশোর পর্যন্ত ২০টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৪টি স্টেশনই নতুন। পুরোনো ছয়টি স্টেশনকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানো হচ্ছে। কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের নিমতলায় নতুন দুটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগর ও মাওয়া স্টেশন নির্মাণকাজ প্রায় শেষ পর্যায় রয়েছে। মাওয়া স্টেশনের পরে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরায় নির্মিত হচ্ছে পদ্মা স্টেশন। পদ্মা স্টেশনের পরে শরীয়তপুরে ‘শিবচর স্টেশন’। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হচ্ছে জংশন। ভাঙ্গা থেকে একটি লুপ লাইন ফরিদপুর সদর ও অন্য একটি লুপ লাইন নাগরকান্দা পর্যন্ত যাবে।
সম্পূর্ণ কাজ শেষ হলে এবং পরিপূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হলে বাংলাদেশ পাবে একটি পরিপূর্ণ সম্পদ। যা সত্যিই স্বপ্নের মতোই।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত